শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায় সিদ্ধিরগঞ্জে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় গার্মেন্টসকর্মী নি.হ.ত যুবদল নেতা খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু সিদ্ধিরগঞ্জে ম্যাগজিন সংযুক্ত পি.স্তলসহ গ্রেপ্তার ১ যুবদলের প্রতিবাদ সমাবেশে ইসমাইল খাঁনের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগদান

সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৫৮৫ Time View

সোনারগাঁও উপজেলার সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ। শনিবার (৯ মার্চ) সোনারবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে খেলাধূলার কোন বিকল্প নেই। পাশাপাশি পড়ালেখার কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ আজ এগিয়ে চলেছে। খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু ও যুবদের পর্যায়ে এর মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে।

প্রধান অতিথি জাহিদ হাসান জিন্নাহ বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে নানান উন্নয়ন করাসহ রাস্তাঘাট, বিদ্যুৎ, বই খাতাসহ নারী-পুরুষের চাকুরী বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং শিক্ষা উপবৃত্তি প্রদান করছেন। তখনই ছেলে মেয়েরা এমনিতেই স্কুল আসছে ও স্কুল পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে ভাতৃত্ববোধ ও একে অন্যকে চেনার সুযোগ তৈরি হচ্ছে। প্রাচীনতম এই স্কুলটি ইতিমধ্যেই অনেক সুনাম অর্জন করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি খেলাধূলার মাধ্যমে আরো পরিচিত হোক এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এই সময় ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপি ফাইভ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গাফফারের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার চোখ পত্রিকার সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক কে এম আবু হানিফ হৃদয়, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য সোলাইমান হোসেন সুজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »