বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

বড় বোনের ঘাতক ছোট ভাই গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৩ Time View

আপন বোনকে হত্যার অভিযোগে ছোট ভাই আসিফকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসিফ মরদাসাদী গ্রামের রবিউল্লার ছেলে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) র‌্যাব জানায়, আড়াইহাজারের মরদাসাদী গ্রামের রবিউল্লার ছেলে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে তারই বোন নিহত ভিকটিম নাসিমা আক্তারের সাথে তার ভাবী নার্গিসের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ভাবী নার্গিসের পক্ষ নিয়ে নাসিমার আপন ভাই এলোপাতাড়িভাবে পিটিয়ে নাসিমাসহ চারজনকে গুরুতর আহত করে। এর মধ্যে নাসিমা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম নাসিমা আক্তার গত ৩১ অক্টোবর ২০২৩ইং তারিখ রাত ১১টার দিকে মারা যান। এই ঘটনায় নিহত ভিকটিম নাসিমা আক্তারের মেয়ে রোকসানা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এই চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামী মোঃ আসিফ (২০)’সহ অন্যান্য আসামীরা হত্যাকান্ডের পর থেকে আত্মগোপনে ছিল।

র‌্যাব আরো জানায়, নৃশংস হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত পলাতক প্রধান আসামী’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ সদর কোম্পানি নারায়ণগঞ্জের একটি গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সাথে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করেন। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত পলাকত প্রধান আসামী মোঃ আসিফকে বুধবার (১৩ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »