বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ফতুল্লায় কিশোর গ্যাং লীডার ইভানসহ আটক ৬

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪১ Time View

ফতুল্লায় ৬ যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা ‘কিশোর গ্যাং’। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসদাইর বাজার এলাকা থেকে এক অভিযানে ওই যুবকদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি সুইচ গিয়ার, ১টি নাকোল ডাস্টার, ১টি লোহার পাইপ ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, ফতুল্লা থানার পূর্ব ইসদাইর এলাকার বাসিন্দা আজম বাবুর ছেলে ও কথিত ‘কিশোর গ্যাং’ লিডার নাহিয়ান আজম ইভান (২৫), মিশন পাড়া জামে মসজিদের পাশে জনিদের বাড়ির ভাড়াটিয়া ফজলু প্রধানের ছেলে সালমান (১৮),মিশন পাড়া জামে মসজিদের পাশে দিদির বাড়ির ভাড়াটিয়া লতিফের ছেলে জুম্মান (১৭)। মিশন পাড়া রুবেলের বাড়ির ভাড়াটিয়া আওলাদের ছেলে রায়হান (১৬)। আমলাপাড়া চৌরাস্তার মোড় এলাকার বাসিন্দা পিতর বালার ছেলে মানিক বালা (১৬) এবং মিশন পাড়া জামে মসজিদের পাশে হৃদয়ের বাড়ির ভাড়াটিয়া মজিবর শেখের ছেলে শাহাদাত শেখ (১৫)।

র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার (সিনি. সহকারী পরিচালক) কাজী শাহাবুদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব’র একটি দল ফতুল্লার ইসদাইর বাজার সংলগ্ন, হাজী মিজান বিরিয়ানী হাউজ এলাকার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা ফতুল্লা এলাকাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে অস্ত্রসস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং জনসাধারণের নিকট হতে চাঁদাদাবী করে। কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »