শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

রূপগঞ্জে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে নারীকে হত্যা, আটক ৮

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৮ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে বিউটি বেগম (৫০) নামে এক নারীকে হত্যার ঘটনায়, ৮জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর পল্টন মোড়, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাবের পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী।

আটককৃতরা হলেন- মো. জয়নাল (৪০), মো. সাকিব (২২), মো. আশিক (২২), আব্দুল্লাহ (২৯), সজিব (২২), মো. জিয়াউল হক (৪৫), মো. পাপ্পু (২৫) ও দিপু (২০)।

পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুলফিকার আলী বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ওরফে হারেজের সঙ্গে একই এলাকার জমি ব্যবসায়ী জাহের আলীর বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত ২০ নভেম্বর দুপুরের দিকে অভিযুক্তরাসহ অন্যান্য আসামিরা জাহের আলীর লোকজনের ওপর অতর্কিতে সশস্ত্র হামলা চালিয়ে গুরুতর জখম করে। এরপর তারা হারেজের অনুসারী কামাল হোসেনের বাড়িতে হামলা চালায়।

তিনি বলেন, হামলার একপর্যায়ে মধ্যযুগীয় কায়দায় তার ঘরে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় কামাল হোসেনের স্ত্রী বিউটি বেগম (৫০) ঘরের মধ্যে ছিলেন। আসামিদের দেওয়া আগুনে পুড়ে তিনি দগ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »