মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আইভীর হাত ধরে নগরীর ১০ টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৩৭ Time View

পরপর তিনবার জনগণের ভোটে নির্বাচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হাত ধরে বদলে যাওয়া নগরীর ১০ টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র আইভী। এসময় মেয়র আইভীর পাশে ছিলেন নারায়ণগঞ্জের ৪ এমপিসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

নতুন করে গড়ে তোলা শেখ রাসেল নগর পার্ক আর দৃষ্টিনন্দন বাবুরাইল ও সিদ্ধিরগঞ্জ খালসহ ১০টি প্রকল্প শোভা পাল্টেছে নারায়ণগঞ্জ নগরীর। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জনসাধারণের ব্যবহারের জন্য এগুলো সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে বলে জানান সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব প্রকল্পের কয়েকটি ইতোমধ্যে নগরবাসীর জন্য সীমিত আকারে ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছিল।

প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্প দশটি হল- ১০তলা নগর ভবন, শেখ রাসেল নগর পার্ক, ঐতিহাসিক পাইকপাড়া মিউচুয়েল ক্লাব, দৃষ্টিনন্দন বাবুরাইল খাল, সিদ্ধিরগঞ্জ খাল, পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ, আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার ও মিলনায়তন, কলরব কিন্ডার গার্টেন স্কুল, সিটি ওয়েলফেয়ার মাঠ ও শিশু পার্ক, সোনাকান্দা খেলার মাঠ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নেওয়া এসব প্রকল্প উদ্বোধন উপলক্ষে শহরের বিভিন্ন স্থান বাহারি রঙের পতাকা ও ফেস্টুনে সাজানো হয়েছিল। প্রকল্প এলাকাগুলোতে করা হয়েছিল আলোকসজ্জার আয়োজন। আতশবাজি ফুটিয়ে উদ্বোধনের অনুষ্ঠানকে আরও বর্ণাঢ্য করা হয়।

বর্ণাঢ্য এই আয়োজনে মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাশে ছিলেন সেলিম ওসমান, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, লিয়াকত হোসেন বাবুসহ নারায়ণগঞ্জের ৪ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিইও মোহাম্মদ জাকির হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুমসহ নারায়ণগঞ্জ প্রশাসন, নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »