রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে কভার্ডভ্যানে আগুন, আটক ১

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২০১ Time View

নারায়ণগঞ্জে একটি কভার্ডভ্যানে আগুন দিয়েছে দুুুুুুুুুর্বৃত্তরা৷ সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে জেলা পরিষদ কার্যালয়ের পাশে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এই ঘটনা ঘটে৷

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম৷

‘শাহ সিমেন্ট কোম্পানীর কভার্ডভ্যানটি রাস্তার একপাশে দাঁড় করানো ছিল৷ অজ্ঞাত কিছু লোক এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করে৷’, বলেন তিনি৷

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা৷

পুলিশের একটি সূত্র জানায়, হেফাজতে থাকা ওই ব্যক্তি মাইক্রোবাস চালক৷ আগুন দেওয়ার পর তার ওই মাইক্রবাসে চড়ে পালানোর চেষ্টা করেছিল অজ্ঞাত ওই ব্যক্তিরা৷ তবে পুলিশ পৌঁছানোর পূর্বে তারা পালিয়ে গেলেও মাইক্রোবাসসহ আটক হন চালক৷

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ বলেন, ‘খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

যারা গাড়িতে আগুন দিয়েছে পুলিশ তাদের শনাক্ত করার চেষ্টা করছে বলে জানান ওসি নূরে আযম৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »