বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী বন্দরে পুকুরে কুমির : উদ্ধারে হিমশিম বন বিভাগ সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সোনা উদ্দিন নিহত

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২১০ Time View

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সোনা উদ্দিন (৪৫) মারা গেছেন। সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে মারা যায়। তার শরীরের ৯৪ শতাংশ দগ্ধ হয়েছিল। তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।

এদিকে, শুক্রবার দিবাগত রাত একটার দিকে রূপগঞ্জ উপজেলার আউখাবো বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হন। আহতদের শেখ হাসিনা ন্যাশনাল বার্ণ ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

ওই ঘটনায় সোনা উদ্দিনের (৪৫) শরীরের ৯৪ শতাংশ, আলি আহমেদের (৬৫) শরীরের ৫৮ শতাংশ, হাসন বানুর (৫৫) শরীরের ৪৬ শতাংশ, সাহেরা বেগমের (২৪) এর শরীরের ৩০ শতাংশ ও ওমর ফারুকের (১৫) শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। অন্যান্য আহতদের মধ্যে ওমর ফারুক বাদে বাকিদের অবস্থা আশঙ্কাজনক৷

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, রূপগঞ্জের আউখাবো এলাকায় একটি বাসায় শুক্রবার দিবাগত রাত একটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬জন দগ্ধ হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »