বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী বন্দরে পুকুরে কুমির : উদ্ধারে হিমশিম বন বিভাগ সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে

আড়াইহাজারে দরজা ভেঙ্গে, অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধষ ডাকাতি

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৪০ Time View

আড়াইহাজারে কাপড় ব্যবসায়ী মোশাররফ হোসেনের (৫৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১৩ লাখ টাকা মূল্যমানের মালামাল লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে রোববার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও নোয়াপাড়া গ্রামে । এসময় নগদ ২ লাখ টাকা, ১১ ভরি স্বর্নালঙ্কার ও ৭টি মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতদল।

ঘটনার বিবরণ দিয়ে মোশাররফ বলেন, ‘রাত আড়াইটার দিকে বিকট শব্দে আমার ঘরের দরজা ভেঙ্গে ফেলে ডাকাতরা। ঘুম ভেঙ্গে দেখি ১০ থেকে ১৫ জনের মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকেছে। তারা আমাদের সবাইকে জিম্মি করে ঘরে থাকা টাকা, স্বর্ণ ও মোবাইল লুটে নেয়। প্রায় আধাঘণ্টা তান্ডব চালানোর পরে চলে যায় তারা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে আড়াইহাজার থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ বলেন, ‘এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দেয়নি। তবে ডাকাতদলকে ধরতে আমাদের অভিযান চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »