শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খানপুরে ২টি বিদেশী পি.স্ত.লসহ ৬ ছিন.তাই.কারী গ্রে.প্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়: দুই পরিবহনকে জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় সম্পন্ন হলো এনইউজে’র ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে ১৩০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ রেল পুলিশ কর্মকর্তা ও কনেস্টবলকে স্থানীয়দের মা.র.ধ.র বন্দরে পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের ট্রান্সফরমারে আ.গু.ন কাঁচপুরে পাথর বালু ঘাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের সং.ঘ.র্ষে আ.হ.ত ১৫ শহরের হকার সমস্যা এখন অ.ভি.শ.প্ত পর্যায়ে পৌঁছেছে: নাসিক প্রশাসক

জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে আমরা সবাই নিচের চেয়ারে বসবো: এমপি বাবু

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ Time View

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, আমাদের জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক যেভাবে বলবেন, সমাবেশে আমরা সকলে সেভাবে কাজ করবো। বিশেষ করে সমাবেশে আমাদের ডিসিপ্লিন্ট ঠিক রাখতে হবে। আমরা আশা করছি এই সমাবেশে বহু লোক সমাবেত হবেন। সভাপতি এবং সাধারণ সম্পাদক বাদে আমরা সবাই নিচের চেয়ারে বসবো। যাতে স্টেজে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সুন্দর ভাবে বসতে পারেন এবং সব কিছু দেখতে পারেন।

বুধবার (১১ অক্টোবর) সোনারগাঁয়ের কাঁচপুরে আগামী ১৩ অক্টোবর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, জেলা আওয়ামী লীগের সাবে যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনুসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »