শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ডিবির হাতে ৩ জন গ্রেফতার

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২০ Time View

সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনার জের ধরে মোমেন নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে হামলা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল খান শান্তসহ তিনজনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অন্যরা হলেন- হৃদয় ও সিয়াম।

হামলার ঘটনাটি ঘটে গত ১০ সেপ্টেম্বর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলীশ গ্রামে। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সোনারগাঁ থানা পুলিশ।

এ ঘটনায় রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে মোগরাপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিসয়ে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিন জানান, তাদের বিরুদ্ধে গত ১৫ সেপ্টেম্বর রাতে হামলা ও লুটপাটের বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। এরই ধারবাহীকতায় মামলায় উল্লেখ করা ৯জরে মধ্যে ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজমুল খান শান্তর নেতৃত্বে ১০-১৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে মোমেন নামের এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে তারা রামদা দিয়ে ঘরের দরজা-জানালা এলোপাতাড়িভাবে কুপিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। পরে তারা ঘরে থাকা আলমারি থেকে ২ লাখ ২০ হাজার টাকার স্বর্ণ-অলংকার লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি সোনারগাঁ থানায় একটি মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »