বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

বন্দরে চলন্ত সিএনজিতে স্ট্রোক করে ড্রাইভারের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

বন্দরে চলন্ত অবস্থায় স্ট্রোক করে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। ওই সময় সিএনজিটি রাস্তার পাশে খাদে পরে গিয়ে সিএনজি এক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২২ সেপ্টম্বর) সকালে বন্দর উপজেলার নবীগঞ্জ বাস ¯ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত চালক শম্ভু দাস (৪৫)। তিনি বন্দর বাবুপাড়া এলাকার মৃত রতন দাসের ছেলে। বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে শম্ভু দাস নিজের সিএনজি (ঢাকা-থ-১১-৬২৭৫) নিয়ে বাড়ি থেকে বের হয়। বন্দর খেয়াঘাট ¯ট্যান্ড থেকে একজন যাত্রী নিয়ে সোনারগাঁও যাচ্ছিল।

ওই সময় সিএনজিটি নবীগঞ্জ বাস ¯ট্যান্ডের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় হঠাৎ স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সিএনজি চালক। ওই সময় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে মদনগঞ্জ-মদনপুর সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় হানিফ নামে এক যাত্রী আহত হয়।

স্থানীয়রা চালককে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রের্ফাড করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

বন্দর থানার এসআই আহাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। স্বাভাবিক মৃত্যু হওয়ায় পরে হাসপাতাল থেকে তার লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »