শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী বন্দরে পুকুরে কুমির : উদ্ধারে হিমশিম বন বিভাগ

সোনারগাঁয়ে আরও তিন হাজার অবৈধ গ্যস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯০ Time View

সোনারগাঁয়ে আরও তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আর্নিকা আক্তার।

অভিযানে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের সড়কের দুটি স্পটে মাটি খুঁড়তেই বেরিয়ে আসে এক ইঞ্চি ও তিন ইঞ্চি ব্যাসের অবৈধ গ্যাস সংযোগের সারি সারি পাইপ। বিচ্ছিন্ন করা হয় ছয় কিলোমিটার এলাকার তিন হাজার অবৈধ সংযোগ। এছাড়া জব্দ করা হয় ৪০০ ফুট দীর্ঘ অবৈধ পাইপসহ বিপুল পরিমাণ রাইজার ও বার্ণার।

তিতাসের মেঘনা ঘাট বিপনন জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান পলাশ জানান, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ সংযোগ নিয়ে এলাকাবাসী গ্যাসের অপব্যবহার করছে। ইতিপূর্বে দুবার বিচ্ছিন্ন করা হলেও তারা পুনরায় সংযোগ নিয়েছে। তাই তিয়াস কর্তৃপক্ষ অবৈধ গ্রাহকদের বিরুদ্ধে মামলা দায়েরসহ জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা চালানোর ফলে মানুষ সচেতন হচ্ছে। অবৈধ সংযোগ নেয়ার প্রবণতাও কমে আসছে।

এর আগে গত ৩ ও ৪ সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় টানা দুদিনের অভিযানে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »