শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের জন্য হত্যা করার অভিযোগ

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২০ Time View

বাড়ি থেকে নিখোঁজের ১ দিন পর ১২ বছর বয়সী বাপ্পির লাশ পেয়েছে পুলিশ। নিহত বাপ্পির মা পারভীন এখন দাবি করছেন ‘ব্যাটারি চালিত রিকশা ছিনতাইয়ের জন্য হত্যা করা হয়েছে বাপ্পিকে’।

লিটন নামের এক ৩৫ বছর বয়সী ব্যক্তিকে অভিযুক্ত করে শনিবার আড়াইহাজার থানায় অজ্ঞাতনামা ৩ আসামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে সে।

নিহত বাপ্পি উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি পূর্বপাড়া এলাকার খোকনের ছেলে। ১২ বছর বয়সেই ব্যাটারী চালিত রিকশা চালিয়ে নিজের অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন।

বাপ্পির মা মামলায় উল্লেখ করেন, প্রতিদিনের মতো ১৩ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে ফিরেনি। তার নিজ এলাকার মৃত করম আলীর ছেলে ৩৫ বছর বয়সী লিটন মিয়া সকাল ১০টার দিকে তার শ্বশুরবাড়ীতে যাবে বলে বাপ্পির অটোরিকসা ভাড়া নেয়। এর পর সাড়া দিন সে বাপ্পির অটোতে চড়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। পরে বৃহস্পতিবার পুলিশ বাপ্পির লাশ উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকার একটি পেয়ারা গাছের নিচের একটি ডোবা থেকে উদ্ধার করে।

বাপ্পির মা পারভীন জানান, ছেলে বাড়ীতে ফিরে না আসায় আসামী লিটনের কাছে বাপ্পির সন্ধান চাইলে লিটন তাকে উল্টাপাল্টা কথা বলে। তিনি মামলায় উল্লেখ করেন, তার ছেলের অটোরিকসাটিসহ তার গলায় ও হাতে থাকা একটি চেইন ও একটি ব্রেসলেট ছিনিয়ে নেয়ার জন্যই তাকে আসামী লিটন ও তার অজ্ঞাতনামা সহযোগিরা হত্যা করেছে।

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »