রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ফতুল্লায় গভীর রাতে মাদরাসায় আ.গু.ন : অসুস্থ ৭৯ শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে গ্যাসে যুবকের মৃ.ত্যু : আ.হ.ত ১ সিদ্ধিরগঞ্জে নাঈম হ.ত্যা: একই পরিবারের তিনজন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের মেহেরপুর সীমান্ত থেকে অ.স্ত্র এনে নারায়ণগঞ্জে বিক্রি : পি.স্ত.লসহ গ্রেপ্তার ৩ তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিব শ্রমিক অসন্তোষের ঘটনায় স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা : আসামি দেড় হাজার মজুরি বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও ফতুল্লায় সং.ঘ.র্ষ : টিয়ার গ্যাস নিক্ষেপ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে ২ বছর আত্মগোপনে থাকার পর গ্রেফতার মৃ.ত্যু.দ.ণ্ডপ্রাপ্ত আসামি

সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ই.য়া.বা ট্যাবলেটসহ রাকিব হাসান রিফাত (২২) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার সহযোগী মো. জাহিদ হাসান রনি (৩০)-কেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে টাইগার রোলিং মিলের সামনে শিবলীর দোকানঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব হাসান রিফাত শিমরাইল মুন্সীবাড়ি এলাকার মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। অপর গ্রেপ্তার জাহিদ হাসান রনি শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।

ডিবি পুলিশের এজাহার সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শিমরাইলের ওই দোকানঘরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে রিফাতের পরিহিত কোয়ার্টার প্যান্টের ডান পকেট থেকে ৫০ পিস এবং রনির প্যান্টের বাম পকেট থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ৯০ পিস ইয়াবার মোট ওজন ৯ গ্রাম। পুলিশ প্রতি পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে উদ্ধার করা মাদকের বাজারমূল্য ২৭ হাজার টাকা উল্লেখ করেছে।

এ ছাড়া রিফাতের কাছ থেকে এক হাজার টাকার ৯টি, ৫০০ টাকার ৫৬টি, ২০০ টাকার ২৯টি, ১০০ টাকার ৮৫টি এবং ৫০ টাকার ১৭টি নোটসহ মোট ৫২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ল-৮৯-৬৫৮৩ নম্বরের একটি Suzuki GSXR মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলে করে ইয়াবা সংগ্রহ করে শিমরাইল ও আশপাশের এলাকায় বিক্রির কথা জানিয়েছেন বলে দাবি পুলিশের। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম বলেন, “ইয়াবাসহ রাকিব হাসান রিফাত ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।”

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »