মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

সিদ্ধিরগঞ্জে অর্থ ঋণ আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৭১ Time View

সিদ্ধিরগঞ্জে অর্থ ঋণ আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হান্নান পলাশ (৪৭) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার (২৭ আগষ্ট) সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান পলাশ (৪৭), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মিলারচর গ্রামের মৃত আবর আলী প্রধানের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হান্নান পলাশ ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করে ঋণ খেলাপি হয়। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করলে তিনি গ্রেপ্তার এড়াতে সুদূর চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ এসে আত্মগোপন করে পলাতক থাকে।

গত ১১ এপ্রিল যুগ্ন মহানগর দায়রা জজ ৫ম আদালত, ঢাকা কর্তৃক তার বিরুদ্ধে বিচারের রায় ঘোষণার পর সাজা পরোয়ানা ইস্যু হলে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় তাকে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »