শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজিতে আ-গু-ন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। রাত সাড়ে ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

ওসি জানান, দুইজন যুবক চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন। জালকুড়ি এলাকায় পৌঁছালে তারা চালককে বলেন, আরেকজন উঠবে, একটু থামেন। এরপর ফোনে কথা বলার ভান করে অটোরিকশা থেকে নেমে যান দুই যাত্রী। কিছুক্ষণ পর তারা কৌশলে অটোরিকশায় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। চালক স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে অটোরিকশার ছাউনি ও পেছনের আসন পুড়ে যায়।
ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারে। তিনি আরও জানান, ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে ওই থানার পুলিশ।

এদিকে, রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগের ঘোষিত “ঢাকা লকডাউন” কর্মসূচি ঠেকাতে বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ শহরে বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক মিছিল অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরাও। বিএনপি ও এনসিপির এসব মিছিল চলাকালেই কয়েক কিলোমিটার দূরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজিতে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »