মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ

রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২২০ Time View

রূপগঞ্জে স্ত্রী চামেলী (২৪) কে হত্যার দায়ে স্বামী রাশেদুল ওরফে রাশদ (৪৫) এর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে আসামির উপস্থিতিতে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. শাহাবুদ্দিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাশেদুল ওরফে রাশেদ ঝিনাইদহের শৈলকুপার আবু বক্কর সিদ্দিকের ছেলে। নিহত চামেলী ঝিনাইদহের শৈলকুপা এলাকার লাল চাঁনের মেয়ে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সালাউদ্দিন সুইট বলেন, দণ্ডপ্রাপ্ত রাশেদুল ওরফে রাশেদ তার স্ত্রী চামেলীকে নিয়ে রূপগঞ্জে বসবাস করতেন। ২০০০ সালের ২ আগস্ট পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় চামেলীর ভগ্নিপতি শাহজাহান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারকাজ শেষে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »