রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার

রূপগঞ্জে পরকীয়ার জেরে প্রেমিক খু ন

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২১৪ Time View

রূপগঞ্জে সানাউল্লাহ বাদশা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরকীয়ার জেরে প্রেমিকা ও তার স্বামী মিলে কুপিয়ে হত্যা করেছে ওই প্রেমিককে। মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাদশা ওই এলাকার মোকাররমের ছেলে। তিনি ডিশ ও ইন্টারনেটের ব্যবসা করতেন বলে জানিয়েছে এলাকাবাসী।

রূপগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল মিয়ার স্ত্রী শামীমার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল বাদশার। এ নিয়ে এলাকায় কয়েক দফায় সালিশি বৈঠকও হয়েছে। মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ৭টার দিকে বাদশা মুকুলের বাড়িতে যায়। ওই সময় মুকুল ও বাদশার মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী বাদশার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রূপগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »