বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে আ.গু.ন : পুড়ল তিন বাস ও দুই লেগুনা হা.ম.লার ভিডিও ধারণ করায় চালককে কু.পিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আ.গু.ন সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে ছু.রিকাঘা.তে গাড়িচালককে হ.ত্যা : আটক ১ সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ফতুল্লায় গভীর রাতে মাদরাসায় আ.গু.ন : অসুস্থ ৭৯ শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে গ্যাসে যুবকের মৃ.ত্যু : আ.হ.ত ১ সিদ্ধিরগঞ্জে নাঈম হ.ত্যা: একই পরিবারের তিনজন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের মেহেরপুর সীমান্ত থেকে অ.স্ত্র এনে নারায়ণগঞ্জে বিক্রি : পি.স্ত.লসহ গ্রেপ্তার ৩

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: মন্ত্রী গাজী

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৭৬ Time View

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, “বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। দেশের অগ্রগতিই প্রমাণ করছে আওয়ামীলীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।”

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকায় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলহাজ্ব লায়ন শাহীন মালুম এর সভাপতিত্বে এবং দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল মালুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন আকন্দ, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মামুন আকন্দ, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান সহ অনেকে।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »