বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

শামীম ওসমানের বক্তব্যের বিপরীতে মুখ খুললেন গিয়াসউদ্দিন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের বক্তব্যের বিপরীতে সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন মুখ খুলেছেন। তিনি সাংসদের অমন বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, উনি (শামীম ওসমান) যে ভাষায় কথা বলেন। এসবের উত্তর দিতেও রুচিতে বাঁধে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাংসদ শামীম ওসমান কাউকে ইংগিত করে বলেন, ‘নারায়ণগঞ্জে ভালো লোকরা যখন ছিল তখন সহ অবস্থান ছিল। এখন খুনিরা এসে পড়েছে। বয়সে আমার শাশুড়ির সমান। বুড়া বয়সে ২৩ বছরের মেয়ে বিয়ে করেছেন। আপনার বউ এর নামও বলতে পারি, কোন এলাকায় থাকেন সেটাও জানি। রাজনীতিটাকে নষ্ট করবেন না। পুলিশ ধরে না দেখে ভাববেন না আপনারা কোথায় আছেন জানি না। বাড়িঘর কই সবই জানি।’

শামীম ওসমানের অমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে সাবেক সাংসদ গিয়াসউদ্দিন বলেন, ‘আমি আমার স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে বসে হার্ড ড্রিঙ্ক করি না, ধুমপানও করি না। আমার সন্তানরা চাঁদাবাজি, সন্ত্রাসী, খুনখারাবিও করে না। খুনের দায়ে অভিযুক্ত হওয়ার পরও প্রশসানকে ব্যবহার করে খুনের দায় থেকে তাদের রক্ষা করার চেষ্টাও করি না।’

তিনি আরও বলেন, ‘আমাদের পরিবার, সাধারণ পরিবার। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে। এ কারণে যদি কেউ আমাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে, আমাদের ব্যক্তি ও পারিবারিক জীবন নিয়ে কুৎসা রটায় এবং কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, এসব বক্তব্যের প্রত্যুত্তর দেওয়ার রুচিবোধও আমাদের নেই।’

বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আরও বলেন, ‘নারায়ণগঞ্জবাসী আমাদের পরিবার সম্পর্কে অবগত আছেন। তারা জানেন আমাদের অবস্থান সম্পর্কে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »