শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

শনিবার না.গঞ্জ জেলা ও মহানগর বিএনপি‘র ৩ ঘন্টার অনশন কর্মসূচি

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৬১ Time View

শনিবার (১৪ অক্টোবর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে তিন ঘণ্টার অনশন কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি যৌথভাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সকাল দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু জানান, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে সকাল দশটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সকাল দশটায় থেকে দুপুর ১টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করা হবে। অনশন কর্মসূচিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দদের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে অনশন কর্মসূচিতে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণের অনুরোধ জানান তিনি।

এছাড়াও অনশন কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের এবং সর্বসাধারণকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »