বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মী আটক, টিপুর নিন্দা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ Time View

নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ২০জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর থেকে জেলা ও মহানগরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।

এদিকে বিএনপি নেতাদের দাবী, ঢাকার সমাবেশকে কেন্দ্র করেই পুলিশের এই গ্রেপ্তার অভযান চালাচ্ছে। যাতে নেতাকর্মীরা ভয়ে সমাবেশ অংশ নিতে না পারে।

অন্যদিকে পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে মামলা থাকায় আটক করা হয়েছে যাদের জামিন আছে তাদের ছেড়ে দেয়া হবে। যদিও আটককৃত নেতাকর্মীদের নাম এখনো জানা যায়নি।

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আমাদের ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতিসহ মহানগরের ১০জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

আটকের বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, ‘আমরা ২০জনকে আটক করেছি। তাদের মামলার যাচাই বাছাই চলছে। যাদের জামিন আছে তাদের ছেড়ে দেয়া হবে এবং যাদের বিরুদ্ধে মামলা রেয়েছে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »