শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

বন্দরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ,৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২১৩ Time View

বন্দরে ৩ যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। রবিবার (১৩ আগস্ট) বন্দর উপজেলার মদনপুর রাফি ফিলিং স্টেশন’র সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় সিলভারের ডেকসি/পাতিলের মধ্যে করে সাড়ে ৫ কেজি গাঁজা নিয়ে পালানোর সময় হাতে নাতে আটক করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, ব্রাক্ষণবাড়িয়া কাইমপুর মন্দবাগ বাজার বায়েক ইউনিয়নের চাড়ুয়া গ্রামের মৃত আ. লতিফের ছেলে মো. লোকমান (৩৫), ব্রাক্ষণবাড়িয়া কাইমপুর মন্দবাগ বাজার এলাকার পরেশ চন্দ্র বর্মণের ছেলে আকাশ চন্দ্র বর্মণ (২৪) ও ব্রাক্ষণবাড়িয়া কাইমপুর লক্ষিপুর এলাকার মো. সাব্বির হোসেন (১৮)।

র‌্যাব-১১ মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, তারা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য গাঁজা নারায়াণগঞ্জ ও ঢাকার আশ-পাশ এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে। আসামীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »