সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ

বন্দরে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ Time View

বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোট সাহেব বাড়ী এলাকার মোয়াজ্জেম মিয়ার বাড়ি ভাড়াটিয়া মৃত আবুল হোসেন মিয়ার ছেলে সুমন (৩৮) বরিশাল জেলার বানারীপাড়া থানার চাখার এলাকার মৃত আব্দুল সোবহান মিয়ার ছেলে বিল্পব শিকদার ওরফে বিপু (৪৮) বন্দর র‌্যালীবাগান এলাকার দেলোয়ার শেখের ছেলে রাজু শেখ (৩০) ও একই এলাকার মৃত বাছেদ মিয়ার ছেলে ইমন (৩৪)।

গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটায় বন্দর উপজেলার মদনপুরস্থ এশিয়ান হাইওয়ে সংলগ্ন জনৈক জামাল মিয়ার ফলের দোকানের সামনে ও বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সোয়া দুইটায় বন্দর ফায়ার সার্ভিস সংলগ্নস্থ গিয়াস উদ্দিন চৌধূরী টাওয়ারের সামনে পৃথক অভিযান চালিয়ে এদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

বন্দরে পৃথক স্থান থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১৪(১০)২৩ ও ১৫(১০)২৩। থানা সূত্রে জানাগেছে, ধামগড় ফাঁড়ি এএসআই ফরহাদুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুরস্থ এশিয়ান হাইওয়ে সংলগ্ন জনৈক জামাল মিয়ার ফলের দোকানের সামনে অভিযান চালিয়ে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মদনপুর চাঁনপুর এলাকার মৃত আবুল হাসান মিয়ার ছেলে সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এছাড়াও বন্দর ফাঁড়ি এসআই শামীম আল মামুনসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার রাত সোয়া ২টায় বন্দর ফায়ার সার্ভিস সংলগ্ন গিয়াস উদ্দিন চৌধূরী টাওয়ারের সামনে অভিযান চালিয়ে ২২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বরিশাল জেলার বানারীপাড়া থানার চাখার এলাকার মৃত আব্দুল সোবহান মিয়ার ছেলে বিল্পব শিকদার ওরফে বিপু বন্দর র‌্যালীবাগান এলাকার দেলোয়ার শেখের ছেলে রাজু শেখ ও একই এলাকার মৃত বাছেদ মিয়ার ছেলে ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »