মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

ফতুল্লায় হত্যা মামলায় নারীসহ ২ জনের আমৃত্যু, ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০২ Time View

ফতুল্লার ঝুট ব্যবসায়ী কবির হোসেনকে গলাকেটে হত্যা মামলায় নারীসহ ২ জনকে আমৃত্যু কারাদণ্ড ও পাচঁজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।
আমৃত্যু কারাদণ্ড প্রাপ্তরা হলেন, ফতুল্লায় সিয়াচর এলাকার সালেহা বেগম ও মনির হোসেন। আর যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলো, কাজল মিয়া, মো. জুয়েল, নুরুল ইসলাম, মাজেদুল ইসলাম ও লিটন মিয়া।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১১ সালের ২১ এপ্রিল রাতে পরিবারের সঙ্গে ঘুমন্ত অবস্থায় ছিলেন ঝুট ব্যবসায়ী কবির। রাত একটার দিকে তাকে ফোন করে ডেকে নেয় আসামিরা। এরপর আর বাড়িতে ফিরেনি। পরদিন সকালে পাশের এলাকার একটি ডোবা থেকে তার গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্তে বেড়িয়ে আসে পূর্ব বিরোধের জেড়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয় কবিরকে। দীর্ঘ একযুগ পর আদালত আজ মামলাটির রায় ঘোষণা করেন।

মামলার রায়ে আসামী সালেহা ও মনিরকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস কারাদণ্ড প্রদান করে আদালত। একই মামলায় আরও পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আদালত। পাশাপাশি তাদেরকেও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তবে মামলার আসামীরা জামিনে গিয়ে পালিয়ে যান। শুধু মাত্র সালেহা রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »