মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

ফতুল্লায় মোটরসাইকেল চোরচক্রের সহযোগীসহ মূলহোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ Time View

ফতুল্লায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তাররা হলো- মূলহোতা মো. মোস্তফা কামাল (৩৮) ও তার সহযোগী মো. সোহেল রানা (১৮)। এ সময় র‌্যাব তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৩। এরআগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মূলহোতো মো.মোস্তফা কামাল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভোলাইল শান্তিনগর এলাকার মো. ইসরাফিল মিয়ার ছেলে ও তার তার সহযোগী মো. সোহেল রানা বগুড়া জেলার শিবগঞ্জ থানার কুড়াহার মন্ডলপাড়া গ্রামের মো. হযরত আলীর ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

র‌্যাব আরও জানায়, রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে এ চক্রটির বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »