বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

পাওয়ার প্ল্যান্টে চীনা নাগরিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২১২ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় পাওয়ার প্ল্যান্টের ভবন থেকে নিচে পড়ে এক চীনা নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তার নাম ঝাং জি বিন (৫৫)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার টিবিইএ কোম্পানি লিমিটেড নামক পাওয়ার প্ল্যান্টের ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ার। বুধবার (১৭ এপ্রিল) সকালে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

প্রতিষ্ঠানটির দোভাষী সেলিম জানান, পঞ্চবটিতে বিসিক এলাকার পঞ্চম তলা ভবনের পাওয়ার প্ল্যান্ট তৈরির কাজ করেন তারা। সেখানকার ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওই চীনা নাগরিক। বেশ কিছুদিন ধরে তিনি ওখানে কাজ করছেন। আজ বুধবার সকালে ভবনটির দ্বিতীয় তলায় ফ্লোরে বিদ্যুতের তার সঞ্চালনার ফাঁকা জায়গায় একটি কাঠ পেতে তার উপর দাঁড়িয়ে কাজ করছিলেন ঝাং জি বিন নামে চীনা নাগরিক। হঠাৎ সেই কাঠটি ভেঙে গেলে সেই ফাঁকা জায়গা দিয়ে বেজমেন্টে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে-সঙ্গে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। তবে অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, চীনা নাগরিকের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ফতুল্লা থানা পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »