শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায় সিদ্ধিরগঞ্জে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় গার্মেন্টসকর্মী নি.হ.ত যুবদল নেতা খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু সিদ্ধিরগঞ্জে ম্যাগজিন সংযুক্ত পি.স্তলসহ গ্রেপ্তার ১ যুবদলের প্রতিবাদ সমাবেশে ইসমাইল খাঁনের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগদান

অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

ফতুল্লায় মো. মোতালেব হোসেন (৬১) নামে এক বিকাশ এজেন্ট ও লাইব্রেরি ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়ক থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে লেপ-তোশকে মোড়ানো একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত মো. মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকার একটি বহুতল ভবনে শ্বশুরবাড়ির সঙ্গে বসবাস করছিলেন। মাসদাইর বাজারে তিনি সুমাইয়া টেলিকম অ্যান্ড বুক নামে একটি দোকান পরিচালনা করতেন, যেখানে লাইব্রেরির পাশাপাশি বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসাও করতেন।

নিহতের স্বজনরা জানান, বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে মোতালেব হোসেন বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে রাতেই ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।

নিহতের শ্যালক কামাল বলেন, আমরা সারাদিন তাকে খুঁজেছি। রাতে থানায় জিডি করেছি। সকালে খবর পেয়ে এসে দেখি তোশকের মধ্যে মোড়ানো অবস্থায় তার মরদেহ পড়ে আছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তারা জানান, মরদেহে নির্যাতনের একাধিক চিহ্ন পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে। এছাড়া শ্বাসরোধ করে হত্যার পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ারও আলামত মিলেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, হত্যার আগে তাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। পরে পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে তোশকে মুড়িয়ে সড়কের পাশে ফেলে রেখে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মামলার তদন্ত সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »