শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

হিমালয় পর্বত নড়ে যাবে, কিন্তু শেখ হাসিনাকে নড়ানো খুব কঠিন: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, ‘আগামী ১৫-২০ দিন কিছু ধ্বংসাত্মক কার্যকলাপ করার চেষ্টা করা হবে। এটা সারা বাংলাদেশে করার চেষ্টা করা হবে। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে। নারায়ণগঞ্জে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন তারা দয়া করে কারও কথা শুনে এই কাজগুলো করতে যাইয়েন না। যা করেছেন তা করে ফেলেছেন, আগামীতে আর করবেন না। যারা অপরাধী না, তাদেরকে সেভ করার চেষ্টা করবো। কারও কথায় নাইচেন না। তবে যারা অপরাধ সংগঠিত করছেন এবং অপরাধের নির্দেশনা দিচ্ছেন তারা ছাড় পাবেন না।’

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় সিনেমন রেঁস্তোরায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন সঠিক সময়ে হবে। নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এবং আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক খুব মধুর থাকবে। আমি বিশ্বাস করি, জাতির পিতার কন্যার সেই মেধা আছে। হিমালয় পর্বত নড়ে যাবে, কিন্তু শেখ হাসিনাকে নড়ানো খুব কঠিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা সহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »