বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিএনপির অবরোধ

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২২১ Time View

বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম এবং এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।

রোববার (৫ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় ও এশিয়ান হাইওয়ের বন্দরের মদনপুর এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছানের আগেই সরে পরে নেতাকর্মীরা।

জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে সানারপাড় এলাকায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, শিমরাইল এলাকায় মহানগর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল এবং এশিয়ান হাইওয়ের মদনপুর এলাকায় জেলা যুবদলের আহবায়ক সাদেক ও সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীবের নেতৃত্বে কয়েকটি টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করে। এসময় তারা সড়কে অবস্থান করে সরকার বিরোধী শ্লোগান দেয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা জানান, যেকোনো অরাজকতা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলাজুড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »