বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

৭ দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অ-ব-রো-ধ করে রাখেন জুলাই আ-ন্দো-ল-নের ছাত্ররা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ Time View

নারায়ণগঞ্জে এক অনুষ্ঠান শেষে ছাত্র-জনতার দাবির মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি আলোচিত ‘আলু–পেঁয়াজ’ প্রসঙ্গে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনে এক অনুষ্ঠান শেষে ছাত্রনেতারা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে কিছু সময় অবরোধ করে রাখেন। এ সময় তারা সাম্প্রতিক লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে প্রশ্ন তোলার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার ‘আলু-পেঁয়াজ’ সংক্রান্ত বক্তব্য নিয়েও জানতে চান।

এ সময় জাতীয়তাবাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এনজিবি এবং ‘ওয়ারিয়র্স অব জুলাই’ নামের সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে বিকেএমইএর উদ্যোগে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে তিনটি করে মোট ছয়টি গাড়ি উপহার দেওয়া হয়। ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ফেরার পথে ছাত্রনেতারা তার পথরোধ করেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগ ও ওসমান পরিবারের সদস্য এবং তাদের সহযোগীদের গ্রেপ্তার, সীমান্তে নিরাপত্তা জোরদার, গুলিবিদ্ধ ওসমান হাদির ওপর হামলার মূল আসামিকে গ্রেপ্তার, থানা ও আদালতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাসহ ৭ দফা দাবি জানান।

ছাত্রনেতারা অভিযোগ করেন, পুলিশ ‘মামলা নেই’ দেখিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না। ছাত্র-জনতার এমন দাবির মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে ঘটনাস্থলে ডেকে নির্দেশনা দেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে মামলা আছে কি না-সেটা দেখার কোনো ব্যাপার নাই। সঙ্গে সঙ্গে আইনের আওতায় নিয়ে আসবা। আর আইনের আওতায় আনতে না পারলে তোমাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির সুস্থতা কামনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হামলার প্রধান আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব না হলেও তার ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, “ওর সঙ্গে যে আরেকজন ছিল, তাকে গ্রেপ্তার করেছি এবং রিমান্ডেও নিয়েছি। বাকি কাজও ধীরে ধীরে করা হবে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »