বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

সিদ্ধিরগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবককে হ-ত্যা: আটক ১০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ Time View

সিদ্ধিরগঞ্জে সাজ্জাদ হোসেন (২৪) নামে এক যুবককে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, নিহত সাজ্জাদ হোসেন এক মানসিক ভারসাম্যহীন যুবক। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় আইলপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনার প্রতিবাদে ‘ক্রাউন সিমেন্ট’ ফ্যাক্টরিতে ভাংচুর চালিয়েছে নিহতের স্বজন ও স্থানীয়রা। পরে পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। খুনের ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। রবিবার বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাছিনুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত যুবক একজন মানসিক ভারসাম্যহীন ছিল। সে প্রতিদিন দিবারাত্রি আইলপাড়া এলাকায় হাঁটাচলা করত। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় আইলাপাড়ার কাঠপট্টি এলাকার ‘ক্রাউন সিমেন্ট’ ফ্যাক্টিরির সামনে গিয়ে কোম্পানিটির একটি গাড়িতে ঢিল ছুড়লে তাকে আটকে বেধড়ক মারধর করেন ফ্যাক্টরির নিয়োজিত লোকজন। পরে অতিরিক্ত মারধরের ফলে সাজ্জাদ হোসেন মারা যায়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ‘ক্রাউন সিমেন্ট’ ফ্যাক্টরিতে ভাংচুর চালায়। পরবর্তীতে পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টাা করেন। এক পর্যায়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাছিনুজ্জামানসহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা ১০ জনকে আটক করেছি।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাছিনুজ্জামান বলেন, নিহত সাজ্জাদ হোসেন ক্রাউন সিমেন্টের গাড়িতে টিল ছুড়লে গ্লাস ভেঙ্গে যায়। পরে রাত্রীকালীন গাড়ির চালক, হেলপার ও রাত্রীকালিন শিফটে কারখানায় যারা কাজ করেন তারা তাকে ধরে এনে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে আঘাত করার পর সে মারা যায়। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ১০ জনকে আটক করে জিজ্ঞাবাসাবাদ করা হচ্ছে। কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে আমরা বের করব। লাশের ময়নাতদন্ত জেনারেল হাসপাতালে সম্পন্ন হবে। ময়নাতদন্তের কাজ সম্পন্ন হলে নিহতের স্বজনরা থানায় এসে মামলা করবেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, হৃদয়বিদারক ঘটনা ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সিমেন্ট কারখানাটি ভাংচুর চালানো চেষ্টা করলে আমাদের পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »