শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের গণসংযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ Time View

‎‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মানান্ন সিদ্ধিরগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড, বার্মাষ্ট্যান্ড সহ আশপাশের এলাকায় নেতাকর্মীদের নিয়ে তিনি এ কর্মসূচি পালন করেন।

‎গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের কাছে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন এবং তাদের হাতে লিফলেট তুলে দেন। এছাড়া রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।

‎এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »