মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে নারীসহ দুই ম র দেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৫৯ Time View

সিদ্ধিরগঞ্জে পৃথক স্থানে নারী ও পুরুষের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, সকাল ৯টার দিকে পাইনাদী সিআই খোলা এলাকার ডিএনডি লেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ২৫-৩০ বছর। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লেকে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সকাল সাড়ে ৯টার দিকে শিমরাইল মোড় এলাকায় সওজের সিএনবি কলোনির একটি বাসা থেকে সাবিনা আক্তার লাকি (৩২) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় রুবেল মিয়ার স্ত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লাকি আক্তারের স্বামী রুবেল মিয়া হলেও তিনি দীর্ঘদিন ধরে নিরব নামে এক প্রতিবেশীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন এবং প্রায়ই নিরবের বাসায় যাতায়াত করতেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতেও তিনি সেখানে গেলে সকালে তার মরদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে নিরব পলাতক রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “আমরা নিরবের বাসা থেকে নিহত লাকির মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।”

ওসি শাহিনূর আলম আরও বলেন, “নিহতের সন্তানরা ছোট হওয়ায় ঘটনার বিস্তারিত বলতে পারছে না। স্বামী রুবেল মিয়ার সঙ্গে যোগাযোগ হয়েছে, তিনি থানায় আসছেন।”

দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »