রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯৪ Time View

চলমান এইচএসসি পরিক্ষা ও কেন্দ্রের বাহিরে অপেক্ষামাণ অবিভাবকদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও করোনা যুদ্ধা খ্যাত মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সিদ্ধিরগঞ্জে বিশুদ্ধ পানি বিতরণ করেছেন। বুধবার (৮ জুলাই) দুপুর ১ টায় নাসিক ৭নং ওয়ার্ডস্থ এম ডব্লিউ কলেজের সামনে তিনি এ পানি বিতরণ করে।

পানি বিতরণ শেষে বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, এবার এইচএসসি পরিক্ষা শুরু হবার পর থেকে আমরা নারায়ণগঞ্জের প্রতিটি কেন্দ্রে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। প্রতিদিন কোনো না কোনো কেন্দ্রে পৌঁছে শিক্ষার্থী এবং অবিভাবকদের জন্য বিশুদ্ধ পানি ও হাত পাখার ব্যবস্থা করছি। তবে আজ বৃষ্টি হবার সুবাদে সিদ্ধিরগঞ্জে হাত পাখা না দিয়ে শুধু পানি দেওয়া হচ্ছে। মূলত আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা ক্ষুদ্র এই উপহার তাদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা করছি। এসময় তিনি তার দল ও তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা পরিক্ষায় অংশগ্রহণ করায় তাদের অবিভাবকরা রোদ-বৃষ্টির কষ্ট উপেক্ষা করে বাহির অপেক্ষা করায় আমরা তাদের কষ্টের অংশীদার হতে সামান্য এই প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »