শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

শেখ হাসিনাও চোর ছিল, তার পরিবারও চোর ছিল: গিয়াসউদ্দিন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮২ Time View

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার প্রায় ১৭ বছর এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্পুর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। তাদের সময় তিনবার ভোট হয়েছে, জাতীয় নির্বাচন। ২০১৪ সালে, ২০১৮ সালে ও ২০২৩ সালে। একটি নির্বাচনেও ভোটাদের ভোট প্রয়োগ করতে দেয়নি। তারা দিনের ভোট রাতে করেছে, ভোটার বিহীন নির্বাচন করেছে, আমি-তুমির ড্যামি নির্বাচন করেছে। কাজেই তিনি যাদের নির্বাচিত করেছেন ঘোষণা দিয়ে, তাদের দিয়ে ভালো কিছু কিভাবে আশা করা যায়। শেখ হাসিনাও চোর ছিল, তার পরিবারও চোর ছিল। তার দ্বারা বানানো মানুষগুলোও চোর ছিল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের (হারাঝিল) হাজী রজ্জব আলী সুপার মার্কেটের পশ্চিম পাশে নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি এম. এ রবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান প্রধানের সঞ্চালয়নায় অন্যাদের উপস্থিত ছিলেন- বাংলাদেশ মটর মেকানিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মো. মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি এস, এম, আসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি মো. রওশন আলী, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, সাংঠনিক সম্পাদক মো. আকবর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মুন্সী, নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল জব্বার ও কার্যকরী সভাপতি খলিলুর রহমান হামিদীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, পৃথিবীর ইতিহাসে কোথায় পাবেন না, সরকার পতনের পর সরকারের প্রধানমন্ত্রী পালায়, তার পরিবার-পরিজন পালায়, তার মন্ত্রী পরিষদও পালায়, তার এমপিরাও পালায়, তার আতি-পাতি নেতা যারা আছেন তারাও পালিয়ে গেছে। সবাই পালিয়েছে। কারণ এরা চোরের দল, সবাই চুরি করেছে। তিনি বলেন, ভালো মানুষ কাদের দ্বারা আজকে ক্ষতিগ্রস্থ। আজকে চোরের দ্বারা ক্ষতিগ্রস্থ। চোরের দল দেশ থেকে চলে গেছে। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »