শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

শহীদ জিয়া হলে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৫৬ Time View

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণ করা শহীদ জিয়া হলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়া হলের ভেতরে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (১৯ আগষ্ট) সন্ধ্যা ৬টায় অগ্নিকান্ডের এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে চাষাড়ায় অবস্থিত শহীদ জিয়া হলের ভেতর থেকে ধোয়া ও আগুনের কুন্ডলী বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, সকাল ৯টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট আগুনস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সকাল ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বেলা ১১টা ২০ মিনিটে সম্পুর্ণ আগুন নির্বাপন করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, আগুনে ফলসিলিং, ককশিট, কাঠের চেয়ার, টেবিল, কাঠের আসবাবপত্র ও দরজা-জানালা সহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। আগুন থেকে আনুমানিক ১০ লাখ টাকা মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনের ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »