বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার

ভূমিকম্প পরবর্তী জরুরি সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কন্ট্রোল রুম চালু

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৮৬ Time View

শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা ও ক্ষয়ক্ষতির তথ্য দ্রুত সমন্বয়ের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ২৪ ঘণ্টা জরুরি কন্ট্রোল রুম চালু করেছে। জেলা প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্য দিয়ে এই সেবা পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, “এখন পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে ১ জনের মৃত্যু এবং অন্তত ১৮ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।”

তিনি বলেন, জরুরি সহায়তার জন্য কন্ট্রোল রুমের হটলাইন নম্বর (+৮৮০ ১৭০০-৭১৬৬৮০) সাধারণ মানুষের জন্য সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি, আটকা পড়া ব্যক্তি, ঘরবাড়ির সমস্যা বা যেকোন জরুরি সহযোগিতার প্রয়োজন হলে এই নম্বরে যোগাযোগ করা যাবে।

প্রশাসনের কর্মকর্তারা জানান, দুর্যোগ মুহূর্তে দ্রুত সাড়া ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এই কন্ট্রোল রুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই সব ধরনের জরুরি সহায়তা পরিচালিত হবে।

ভূমিকম্পের পর জেলার বিভিন্ন এলাকা থেকে ভবনে ফাটল, দেয়াল ধস, আহত ব্যক্তি ও আটকা পড়ার খবর পাওয়া যাচ্ছে। এসব তথ্য যাচাই ও তাৎক্ষণিক পদক্ষেপ নিতে কন্ট্রোল রুমকে মূল সমন্বয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »