বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে রূপগঞ্জে সভা

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৪৪২ Time View

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও পূর্বাচল অঞ্চলের উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উবায়দুর রহমান শাহেলের পরিচালনায় উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত প্রশাসক মাশফাকুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ সার্কেলের এএসপি মেহেদী ইসলাম, নাগরিক কমিটির নেতা জুনায়েদ আজম হৃদয়, রূপগঞ্জ জামায়াতের আমীর আনোয়ার হোসেন, গুলিবিদ্ধ আহত নাজমুল শাহাদাত মুন্না, গুলিতে নিহত তাওহিদুর রহমান জিসানের বাবা আওলাদ হোসেন, মাহমুদুর রহমান খানের ভাই মতিউর রহমান ও ফারহানের বাবা শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। এখন আমাদের দেশ গড়ার সময়। শহীদদের ত্যাগ, আহতদের আর্তচিৎকার স্মরণ করলে জাতি কখনো ভুল পথে চলতে পারে না। সকল বিভাজন, অরাজকতা ত্যাগ করে মানবিক দেশ গড়ার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। তবেই দেশ পরিপূর্ণ স্বাধীন হবে। অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »