রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

বিটিএসের জন্য ঘর ছাড়ল কিশোরী

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৯৪ Time View

ফতুল্লায় কোরিয়ান ব্যান্ডদল বিটিএসের সঙ্গে যোগ দিতে ঘর ছেড়েছে এক কিশোরী। এ ঘটনায় কিশোরীর বাবা শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে ফতুল্লা থানায় একটি সাধারন ডায়েরী করেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসা থেকে পালিয়ে যায় বিটিএসভক্ত ওই কিশোরী।

কিশোরীর বাবা বলেন, ‘আমার মেয়ে গতবছর স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে। বাসায় একা থাকায় সবসময় মোবাইলে গেমস খেলতো এবং ইউটিউবে গান ও সিনেমা দেখতো। সবসময় মোবাইল নিয়ে এসবে ব্যস্ত থাকায় সে খাওয়া দাওয়া কমিয়ে দেয়। এজন্য প্রায় সময় তার সাথে রাগারাগি করতাম। সে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের কিছু ছবি রেখে যায়। বাসায় ঝগড়া হলেই বলতো সে কোরিয়া চলে যাবে। এমন অবস্থায় সে যেকোনো সময় নিজের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে।

কিশোরীর বাবা আরও বলেন, আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। থানায় ডিজি করেছি। পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করলে হয়তো মেয়েকে ফিরে পাব। বিটিএস গ্রুপের নামে কোনো অসামাজিক গ্রুপে জড়িয়ে গেল কিনা সেই চিন্তায় আছি।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খালেদ উদ্দিন বলেন, থানায় জিডি করেছে শুনেছি। বাহিরে ডিউটি করছি তাই এখনো জিডির কপি হাতে পাইনি। বিষয়টি দেখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »