শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

বিএনপি এদেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ রাজনৈতিক দল: গিয়াসউদ্দিন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৮ Time View

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বিএনপি এদেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ রাজনৈতিক দল। দেশ ও দেশের মানুষের কল্যাণে বিএনপি রাজনীতি করে। বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি’র উদ্যোগে এক র‌্যালির সময় এ সব কথা বলেন। এ সময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন হাজারো গাড়িবহর ও বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকায় প্রদক্ষিণ করেন।

র‌্যালিটি সিদ্ধিরগঞ্জের আইয়ুবনগর এলাকা থেকে শুরু হয়ে শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়ক হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডসহ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এদিকে একই দিনে সোনারগাঁও থানা বিএনপির আয়োজনে আরেকটি বর্ণাঢ্য র‌্যালীতেও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাবেক সভাপতি অধ্যাপক খন্দাকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম, এ, হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি, এম, সাদরিল, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দাকার শিপন, সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি ডি,এইচ,বাবুল, সহসভাপতি রওশন আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমূখ।

মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আজকের এইদিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের পূর্ণপ্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আজকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী আন্দোলন, সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করে যিনি জাতির কাছে আপোষহীন নেত্রী হিসেবে খেতাব অর্জন করতে সক্ষম হয়েছেন এবং দেশের সবচাইতে বেশি জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকের এইদিনে সালাম জানাচ্ছি, আরো সালাম জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। যিনি স্বৈরশাসকের বিরুদ্ধে বিদেশে অবস্থান করেও বিএনপির নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন, সংগ্রামের দিকনির্দেশনা দিয়েছেন এবং সফল ভাবে দলকে পরিচালনা করে স্বৈরাচারের বিরুদ্ধে সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, ১৭ বছর বিএনপির আন্দোলন, সংগ্রামের মধ্যদিয়ে সবচাইতে বেশি যারা ত্যাগ শিকার করেছেন, সবচাইতে বেশি নির্যাতন যারা বেশিভোগ করেছেন সেটা হচ্ছে বিএনপির নেতাকর্মী ও সমর্থক, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, জেল জুলুম, সকল নির্যাতন সহ্য করে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা। তিনি বলেন, ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতা বিএনপির, পরবর্তী সময় ছাত্র-জনতার আন্দোলনের সাথে একাকার হয়ে যাওয়ার পর ২০২৪ সালে ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে। শেখ হাসিনা তার সকল নেতাকর্মী, পরিবার পরিজনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়।

তিনি বলেন, আজকে অনেকে এই আন্দোলন সংগ্রামের কৃর্তৃত দাবী করতে চায়, আমাদের নেতা তারেক রহমান ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির নেতৃত্বে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে এটা দেশবাসী ও পৃথিবী জানে। এখনো পর্যন্ত আমাদের নেতা আন্দোলনের মধ্যে রয়েছেন। ১৯৭১ সালে আমরা মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহন করেছি গনতন্ত্রেও এক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করছে, দেশ স্বাধীন করেছি।

তিনি বলেন, আবার ফ্যাসিস্ট শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করার জন্য, গণতন্ত্র পূণরুদ্ধার করার জন্য, ১৭ বছর আন্দোলন করেছে। স্বৈরাচারের পতন হয়েছে এখনো দেশে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই। যতক্ষন পর্যন্ত না দেশে গণতন্ত্রির রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »