বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগকর্মীসহ আটক ৭

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ Time View

ফতুল্লায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে যুবলীগকর্মীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- আবুল হোসেন, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন, রাসেল।

পুলিশ জানায়, সোমবার (২১ এপ্রিল) ভোরে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ।

ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, যুবলীগ কর্মী আবুল হোসেনের মোবাইল ফোন খুঁজে দেখা যায় তারা ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর নির্দেশনায় ভোরে শিবু মার্কেট থেকে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। তারা রাজমিস্ত্রি ও বিভিন্ন পেশার পরিচয় দেন। পরে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে তারা মিছিল আয়োজন করছিলেন।

ওসি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা সজাগ দৃষ্টি রাখছি। কেউ অরাজকতা করতে চাইলে কোনো ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »