শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ফতুল্লায় থার্টিফার্স্ট নাইট রাতে যুবককে কুপিয়ে হত্যা : আহত ৫

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৪২ Time View

ফতুল্লার পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় থার্টি ফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় হৃদয় (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১২টায় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেল স্টেশন সংলগ্ন খেলার মাঠে দুই গুরু ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করেন। ডিজে পার্টি ও কনসার্টের মঞ্চে উঠা নিয়ে দুই কিশোর গ্রুপের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় ঘটনায় বউ বাজার মাঠা পট্টি এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে হৃদয় (২০)কে সুইস গিয়ার দিয়ে বুকের মধ্যে উপর্যুপুরি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া এলোপাথাড়ি ছুরিকাঘাতে আহত হয় সানি (২০), আপন (২১) ও রাব্বি (২৫)সহ পাচঁজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে নারায়ণগঞ্জের র‌্যাব-১১ ও ফতুল্লা মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ফতুলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, ডিজে পার্টির মঞ্চে উঠা নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এরই জের ধরে এক গ্রুপ ধারারো অস্ত্র নিয়ে আরেক গ্রুপের উপর হামলা চালায়। এতে হৃদয় নামে এক কিশোর মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কিশোর গ্যাংয়ের সদস্য হাসিব, তলাম, আসিফসহ ৬ জনকে কিশোরের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদেও গ্রেপ্তারের জন্য চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »