রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ফতুল্লায় গভীর রাতে মাদরাসায় আ.গু.ন : অসুস্থ ৭৯ শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে গ্যাসে যুবকের মৃ.ত্যু : আ.হ.ত ১ সিদ্ধিরগঞ্জে নাঈম হ.ত্যা: একই পরিবারের তিনজন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের মেহেরপুর সীমান্ত থেকে অ.স্ত্র এনে নারায়ণগঞ্জে বিক্রি : পি.স্ত.লসহ গ্রেপ্তার ৩ তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিব শ্রমিক অসন্তোষের ঘটনায় স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা : আসামি দেড় হাজার মজুরি বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও ফতুল্লায় সং.ঘ.র্ষ : টিয়ার গ্যাস নিক্ষেপ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে ২ বছর আত্মগোপনে থাকার পর গ্রেফতার মৃ.ত্যু.দ.ণ্ডপ্রাপ্ত আসামি

নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায়

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০৩ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এবারের কর মেলায় ১৫ দিনে প্রায় ৭ কোটি টাকা কর আদায় হয়েছে বলে জানিয়েছে নাসিক। চলতি বছরের কর মেলায় বকেয়া হোল্ডিং কর পরিশোধে সর্বোচ্চ ২৭ শতাংশ পর্যন্ত ছাড় দেয় নাসিক।

গত ১৫ জুন নগরীর মণ্ডলপাড়া এলাকায় নগর ভবনের সামনে শুরু হওয়া এ কর মেলা আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে। গত বছরের কর মেলায় বকেয়া কর পরিশোধে ২৫ শতাংশ ছাড় দেওয়া হলেও এবার সেই ছাড় বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে।

নাসিক সূত্রে জানা গেছে, এবারের কর মেলায় বকেয়া কর পরিশোধের পাশাপাশি কর বিভাজন, নামজারি, নতুন হোল্ডিং সৃষ্টি এবং বিদ্যমান হোল্ডিং-সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাও রাখা হয়েছে।

নাসিকের কর বিভাগের এক কর্মকর্তা জানান, শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ- এই তিন অঞ্চলে প্রায় ৯৪ কোটি টাকার হোল্ডিং কর বকেয়া ছিল। কর মেলা শুরুর পর প্রথম ১৫ দিনেই প্রায় ৭ কোটি টাকা আদায় হয়েছে। এছাড়া চলতি অর্থবছরে কর মেলা শুরুর আগেই আরও ৪৩ কোটি টাকা হোল্ডিং কর আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে তিন অঞ্চলে ৪০ কোটির বেশি টাকার হোল্ডিং কর এখনো বকেয়া রয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, “প্রত্যেক নাগরিকের সময়মতো কর পরিশোধ করা উচিত। নাগরিকদের দেওয়া করের অর্থ দিয়েই সড়ক, ড্রেনেজসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয়। তাই সবাইকে কর পরিশোধে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এ বছরের কর মেলায় বকেয়া কর পরিশোধ করলে ২৭ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »