শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

নারায়ণগঞ্জ-৩ আসনে খোকা জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩৫৯ Time View

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁয়ে লাঙ্গল প্রতীকে পূনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এমপি লিয়াকত হোসেন খোকার সমর্থকরা।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আনন্দ মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু ও জাবেদ রায়হান জয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি, যুব সংহতি আহ্বায়ক কাজী লিটু, সাধারণ সম্পাদক সিকান্দার মাস্টার, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর কবির ও মান্নান মেম্বার প্রমুখ। এছাড়াও আনন্দ মিছিলে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ শতশত নেতাকর্মীরা অংশ নেয়।

আনন্দ মিছিল শেষে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জাবেদ রায়হান জয় বলেন, বিগত দিনে সোনারগাঁয়ে লিয়াকত হোসেন খোকার হাত ধরে যে উন্নয়ন হয়েছে সে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও লাঙ্গল মার্কায় ভোট দিয়ে প্রয়াত পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের স্বপ্ন পূরণ করবে সোনারগাঁয়ের আপামর জনগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »