বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৯৩ Time View

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এক বিচারপ্রার্থী পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম মাদুলী ইসলাম ভূঁইয়া (৭০)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা।

নিহতের প্রতিবেশী রোকসানা ইব্রাহিম জানান, চেক সংক্রান্ত একটি মামলার শুনানি উপলক্ষে সকালে তিনি রূপগঞ্জ থেকে আদালতে আসেন।

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, জেলা আদালতের সামনের ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক পারাপারের সময় চাষাড়ামুখী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়।

ফতুল্লা মডেল থানার এসআই রেহানুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »