বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

জেলার শ্রেষ্ঠ ওসি সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৬ Time View

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে কাজের স্বীকৃতি স্বরুপ পুরষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান করেন জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানায় আসার পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, ডাকাত, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করেছি। আমার কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে। এছাড়া থানা এলাকার অপরাধ নির্মুলে সকলের সহযোগিতা কামনা করছি।

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম পিপিএম, ক্লুলেস মামলা ডিটেকশনকারী হিসাবে পুরুস্কৃত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির-১ ও ক্লুলেস মামলা ডিটেকশনকারী হিসাবে পুরুস্কৃত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মোট ৪ টি ক্যাটাগরিতে পুরুষ্কৃত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »