বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে কাউন্সিলর খোরশেদের ব্যাপক আয়োজন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩২২ Time View

সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যেগে মিলাদ মাহফিল ও খাবার বিতরন আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৮ টায় ১৩নং ওয়ার্ডে মাসদাইর তালা ফ্যাক্টরির মোড়ে থেকে শাহাদাত বার্ষিকীর কর্মসূচীর শুরু করেন কাউন্সিলর খোরশেদ।

পরবর্তীতে ১৩নং ওয়ার্ডের গলাচিপা, ১১নং ওয়ার্ডে রেললাইন বাজার, ১২নং ওয়ার্ডে ইসদাইর বাজার, ৮ নং ওয়ার্ডে ভোকেশনাল, বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশো ও মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ইউনুছ খান বিপ্লবের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির নেতা ফারুক হোসেন, আওলাদ হোসেন, জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, আমিনুল ইসলাম মিঠু, রানা মুজিব, নাজমুল কবির নাহিদ, এড. শরীফুল ইসলাম শিপলু, আওলাদ হোসেন, রিটন দে, শওকত খন্দকার, শাহাদাৎ হোসেন সাদু, মিজানুর রহমান, রানা মুন্সি, মোঃ শহিদ, মোঃ মুছা ও মাসুদ আহম্মেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »