শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি

জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে দেশবাসী মানবে না: মাসুম বিল্লাহ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮০ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর প্রচন্ড বিরোধীতা এবং আন্তর্জাতিক মহলের মতামতকে উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের নির্বাচন করার অপরিণামদর্শি খেলায় মেতে উঠেছে। জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে এটা দেশবাসী মানবে না। প্রহসনের নির্বাচনের আয়োজন থেকে সরকার ও নির্বাচন কমিশনকে ফিরে আসতে হবে। অন্যথায় জনগণের রুদ্ররোষ থেকে আওয়ামী লীগ ও তাদের দোসররা রেহাই পাবে না। তিনি পাতানোর নির্বাচনে কেউ কোন সহযোগিতা করা থেকে এবং ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানান। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগর কার্যালয়ে মাসিক সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- মহানগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব শেখ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম ও প্রচার সম্পাদক বিল্লাল খানসহ মহানগর নেতৃবৃন্দ।

মাসুম বিল্লাহ আরও বলেন, জাতীয় অর্থনীতি এখন ভয়াবহভাবে বিপর্যস্ত। ব্যাংকগুলোর আমানত ও দেশের রিজার্ভ লুটপাটের কারণে অর্থনীতি এখন ভয়াবহভাবে বিপর্যস্ত। ক্ষমতার মোহে অন্ধ হয়ে সরকার এখন গার্মেন্ট শিল্পকে মারাত্মক ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। জনগণ যখন অভাবের তাড়নায় দিগবিদিক ও দিশেহারা। সরকার খেল-তামাশার নির্বাচন নিয়ে আনন্দ-উল্লাস করছে।

তিনি বলেন, বর্তমান সরকারপ্রধানের কার্যক্রম দেখে এটা পরিষ্কার যে প্রতিশোধপরায়ণ মানসিকতা নিয়ে তিনি দেশ শাসন করছেন। যখন দেশের ঘরে ঘরে অভাব, মানুষ যখন নির্যাতিত ও অধিকারবঞ্চিত তখন ঢোল-তবলা নিয়ে আওয়ামী লীগের উল্লাস দেখে জনগণ ক্ষুব্ধ। আওয়ামী লীগ ও নৌকার প্রতি মানুষের ক্ষোভ ও ঘৃণা ক্রমেই বেড়ে চলছে। জনসমর্থন হারিয়ে দিশেহারা ও বিপর্যস্ত। এজন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়।

মাসুম বিল্লাহ বলেন, সরকার নতুন শিক্ষা কারিকুলামে নতুন প্রজন্মকে মেধাশূণ্য করার নীলনকশা করছে। দেশের অধিকাংশ মানুষের চাওয়া পাওয়া, আবেগ-অনুভুতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভিনদেশি কালিকুলাম চাপিয়ে দিচ্ছে। শিক্ষা কারিকুলামে দেশের সচেতন অভিভাবক ত্যক্তবিরক্ত হয়ে এই কারিকুলাম বাতিলের দাবি জানাচ্ছে। তিনি বিরানব্বই ভাগ মানুষের চিন্তা-চেতনা ও অনুভুতি অনুযায়ী শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »