শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

ছাত্রদের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা: খোকা

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২১৮ Time View

ছাত্ররা লেখাপড়ার পাশাপাশি সমাজের সকল ভালো কাজে মনোনিবেশ করবে, এই ছাত্রদের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ৬৯-এর গণঅভূত্থান থেকে শুরু করে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা। শনিবার (২ মার্চ) বিকালে সোনারগাঁ উপজেলা জাতীয় ছাত্রসমাজের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের আহবায়ক অভি মাহমুদ আকাশের সভাপতিত্বে এবং নাহিয়ান রহমতউল্লার পরিচালনায় সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তায় সাবেক সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা আরও বলেন, প্রয়াত পল্লীবন্ধু এরশাদ ছাত্ররাজনীতি বন্ধ করতে চেয়েছিলেন কারণ ছাত্ররা শুধু কলেজে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লেখা পড়া করবে, সমাজের সকল উঁচুস্তরে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এর জন্য তিনি জাতীয় ছাত্রসমাজকে বিলুপ্ত ঘোষণা করেন। অন্য রাজনৈতিক দলগুলো সুযোগ নিয়ে তাদের ছাত্র সংগঠনগুলোকে শক্তিশালী করে, পরবর্তীতে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৩ সালে নতুন বাংলা ছাত্রসমাজ প্রতিষ্ঠা করেন যা বর্তমানে জাতীয় ছাত্রসমাজ হিসেবে পরিচিত।

সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় ছাত সমাজের যুগ্ম আহবায়ক মোঃ সাকিব, মোঃ সাজ্জাদুল ইসলাম, মোঃ ইসরাফিল রশীদ শান্ত, মোঃ রাজু মিয়া, মোঃ নাজুমল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান, হাজী মুক্তার হোসেন, মোঃ শহীদ, জাতীয় যুবসংহতি নেতা মাইনুল ইসলাম মামুন, আরিফুর রহমান, সবুজ, রাজীব, আপনসহ সোনারগাঁয়ের অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »